রাজশাহী

গোপন বৈঠক চলাকালে নারী সংস্থার কর্মীসহ ছাত্রশিবিরের ৮জন গ্রেপ্তার

নিউজ ডেস্ক১০ মার্চ ২০১৭২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে নারী সংস্থার (জামায়াত শিবিরের সহযোগী সংগঠন) গোপন বৈঠক প্রস্তুতিকালে এক নারীসহ ছাত্রশিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই উদ্ধার করা হয় ।

 

আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত খবির উদ্দিনের স্ত্রী হানুফা বেগম (৪৫), শিবিরকর্মী কুমিল্লার বরুড়া উপজেলার চোতরাপুকুরিয়া গ্রামের জলিল মোল্লার ছেলে আরিফুজ্জামান (২৩), ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পাড়মাথুরিয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে জামিরুল ইসলাম (২১), কুড়িগ্রামের রাজিবপুর থানার নয়াচড়– মদনপাড়া গ্রামের মজিবর রহমানের ছেলে কামরুল হাসান (২২), কুমিল্লা সদর থানার বাগাড় চোয়াড়া গ্রামের খলিলুর রহমানের ছেলে জিয়াউর রহমান (২৩), জয়পুরহাট সদর থানার কয়তাহার গ্রামের ফরিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৩), টাঙ্গাইলের ভুঞাপুর উপজেলার পলাশিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে আবদুস সবুর (২৩) ও বগুড়ার ধুনট উপজেলার রানভিলা গ্রামের শাহজাহান আলীর ছেলে জাহিদুল ইসলাম (২২)। তবে বাড়ি ভাড়া দেওয়ার অপরাধে ওই নারীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিনিয়র সহকারি কমিশনার (এসি) ইফতে খায়ের আলম বলেন, মতিহার থানার ধরমপুর দক্ষিনপাড়া এলাকায় বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় প্রথমে ওই নারীকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ি আপর জায়গায় অভিযান চালিয়ে অারও সাতজনকে আটক করা হয়।
ওই বাসা থেকে প্রায় শতাধিক জিহাদি বই, বিপুল পরিমাণ লিফলেট, চাঁদা আদায়ের রশিদ, সভার রেজুলেশন বই ও শিবিরের ‘সাংবিধানিক’ নথিপত্র জব্দ করা হয়েছে।
তিনি জানান, আটকরা সবাই শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মী। দেশের বিভিন্ন স্থানে গিয়ে নেতাকর্মীদের সংগঠিত করাটাই তাদের কাজ। কিছু দিন আগে তারা রাজশাহীর এই বাসাটি ভাড়া নিয়ে আস্তানা গেঁড়েছিল। এখানে শিবিরের নিয়মিত বৈঠক হতো।
নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনাও দেওয়া হতো।  গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। বর্তমানে সেগুলো সম্পর্কে খবর নেওয়া হচ্ছে। আর বাড়ি ভাড়া দেওয়ার জন্য ওই নারীকে আটক করা হয়েছে।
এদিকে, মতিহার থানার পুলি পরিদর্শক (ওসি তদন্ত) মাহাবুব জামান জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে হলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

 

 

স/আ