রাজশাহী

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক১২ ফেব্রুয়ারি ২০১৭১ মিনিট পড়া

গোদাগাড়ী প্রতিনিধি:

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটায় গোদাগাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলামের পুত্র এসএসসি পরীক্ষার্থী পরশ নিহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪ টার দিকে পৌর এলাকার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স্ অফিসের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

পরশ গোদাগাড়ী মডেল স্কুল এ্যান্ড কলেজ হতে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে পরশ মোটর সাইকেল যোগে ভিতর রাস্তদিয়ে ফায়ার সর্ভিসের সামনের রাস্তাদিয়ে মহাসড়কে প্রবেশ করছিলো । এ সময় ঢাকা থেকে আসা চাঁপাইনবাবগঞ্জ গামী দেশ ট্রাভেলস্ এর সামনে পড়লে মোটর সাইকেলটিকে সামনের চাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

 

এ ঘটনায় এলাকাবাসি ক্ষুদ্ধ হয়ে যান চলাচলা বন্ধ করে দেয়। ফলে প্রায় আধাঘন্টা রাস্তার দুইপাশে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তা নিয়ন্ত্রণ করে বাস চলাচল স্বাভাবিক করে।

 

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি সিল্কসিটি নিউজকে বলেন, বাসটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে, চালক পলাতক রয়েছে। লাশটিকে থানায় নেওয়া হয়েছে পরে তার  পরিবারের সাথে কথা বলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

স/অ