সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক৭ জুন ২০১৮১ মিনিট পড়া
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক:

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন (৩৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের আজাইপুর গ্রামের জাহানুরের ছেলে। আহত ব্যাক্তি হলেন চালক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জের খাসেরহাটের নায়েজ উদ্দীনের ছেলে নাজিবুর (২৫)।

রাজশাহীর গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, দু’জন মোটরসাইকেল আরোহী রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে  যাচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা একটি কাঠের গুঁড়ি ভর্তি ট্রাক রাস্তায় দাঁড়িয়ে ছিলো।

কিন্তু দূর থেকে দেখতে না পাওয়ায় কাছে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে ঢুকে পড়ে।এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী সুজনের। আহত হন চালক চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলার খাসেরহাটের নাজিবুর।

ঘটনার পর পুলিশ গিয়ে ট্রাকটিকে জব্দ করে থানা নিয়ে যায়। আহত ব্যক্তিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

স/আ