সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক২৬ মে ২০১৮১ মিনিট পড়া
গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

গোদাগাড়ী প্রতিনিধিঃ

রাজশাহীর গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় শফিকুল ইসলাম নামের এক যুবক নিহত হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পিকআপ ভ্যানে চড়ে আমনুরা হয়ে গোদাগাড়ী সদরে যাওয়ার সময় এঘটনা ঘটে। সে গোদাগাড়ী উপজেলার আতাহারি লাইনপাড়া গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, সে শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে পিকআপ ভ্যানে চড়ে আমনুরা হয়ে গোদাগাড়ী সদরে আসছিলো। গোদাগাড়ীর সাফিনা পার্কের সামনে পৌছলে রাস্তার উপর গরুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনা স্থলেই মারা যায় শফিকুল।

গোদাগাড়ী থানার এএসআই মানিক রাজু জানান, এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে তাদেরকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে । নিহতের লাশের ব্যাপারে আইনগত দিক প্রক্রিায়াধীন রয়েছে বলেও জানান তিনি।

স/শা