রাজশাহী

গোদাগাড়ীতে মুর্তি উদ্ধারে গিয়ে সিআইড এসআইসহ আটক ৩

নিউজ ডেস্ক৪ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া

গোদাগাড়ী সংবাদদাতা:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় রিশিকুল ইউনিয়নে মান্ডইল গ্রামে প্রশাসনকে না জানিয়ে ব্যক্তিগত স্বার্থের জন্য মূর্তি উদ্ধার করতে গিয়ে বাংলাদেশ পুলিশ (সিআইডি টিএইচবি) শাখার রাজশাহী জোনের এসআইসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন, সিআইডি টিএইচবি শাখার রাজশাহী জোনের এসআই এমএস মাহাবুব আলী (৩২),  তার সঙ্গে থাকা তিনজর ভুয়া সিআইডিরা হলেন, রাজশাহী মহানগরীরর কাদিরগঞ্জ মহল্লার মৃত সিরাজ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম (৪৮), বালিয়াপুকুর এলাকার মৃত আইউব আলীর ছেলে আমিরুল (৫৫) ও চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর গ্রামের মৃত মোস্তাফিজুরের ছেলে আতিকুর রহমান (২৮)।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত ৮ টায় মান্ডইল আস্তা পুকুর গ্রামের জুয়েল হাসদার বাড়ীতে সিআইডি এম.এস মাহাবুব আলী ও তার সঙ্গীয়রা একটি মাইক্রো ও মোটর সাইকেল যোগে জুয়েল হাঁসদার বাড়ীতে সিআইডি পুলিশের পরিচয় দিয়ে তার বাড়ীতে মুর্তি আছে বলে বাড়ীতে প্রবেশ করে। জুয়েল হাঁসদা সে সময় বাড়ীতে না থাকায় সিআইডি এমএস মাহাবুব আলীর হুকুমে জুয়েল হাঁসদার মামা শশুর সরকার কিস্কু ও তার ছোট ছেলে রুবেল হাঁসদাকে বেধে রেখে বাড়ীতে কোদাল দিয়ে ঘরের ভিতর খোঁড়াখুড়ি করে।

আশেপাশের লোকজন বিষয়টি জানতে পেরে তাদের আসল পরিচয় জানতে চাইলে তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে গ্রামবাসী মসজিদের মাইকে সবাইকে ডাক দেয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে টুলুকেও অবগত করে। পরে গ্রামবাসী কাঁকনহাট পুলিশ ফাঁড়িকে অবগত করে গ্রামবাসী তাদের ঘিরে রাখে।

এলাকাবাসী উত্তেজিত হয়ে আটককৃত উত্তম মাধ্যম প্রহর ও তাদের ব্যবহিত মাইক্রোবাস ও মোটর সাইকেল ভাংচুর করে।  এ ঘটনায় এলাকায় এক রকম থমথমে অবস্থা বিরাজ করছে।

কাঁকনহাট পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক দেওয়ান মোঃ এনামুল হক ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে সিআইডি এম.এস মাহাবুব আলী ও ভূয়া পরিচয় অপর ৩ জন সিআইডিকে আটক করে গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করে। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করছিল।

এ বিষয়ে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সি বলেন, আটককৃত সিআইড মাহাবুব বাংলাদেশ পুলিশের ঢাকা কর্মরত রাজশাহী জোনের একজন প্রকৃত সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স/আ