গোদাগাড়ী প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ৯টি ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১২টায় গোদাগাড়ী উপজেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীন প্রধান অতিথি থেকে ৮২ জন গ্রাম পুলিশকে সাইকেল বিতরণ করেন।

গোদাগাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ খালিদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসন স্থানীয় সরকারের উপ-পরিচালক শাহরিয়ার ফিরোজ। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মনির হোসেন, দেওপাড়া ইউপির চেয়ারম্যান আখতার হোসেন, গ্রোগ্রাম ইউপির চেয়ারম্যান অধ্যাপক মজিবুর রহমান, রিশিকুল ইউপির চেয়ারম্যান শহিদুল ইসলাম টুলু, বাসুদেবপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান বেবী, মাটিকাটা ইউপির চেয়ারম্যান আলী আজম তৌহিদ, চর আষাড়িয়াদহ ইউপির চেয়ারম্যান সানাউল্লাহ্সহ ৯টি ইউনিয়নের উদ্দোক্তাসহ স্থানীয় সুধিজন।
স/মি









