সদ্য প্রকাশিত
রাজশাহী

গোদাগাড়ীতে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

নিউজ ডেস্ক১২ নভেম্বর ২০১৬২ মিনিট পড়া
গোদাগাড়ীতে উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

গোদাগাড়ী প্রতিনিধিঃ

গোদাগাড়ী উৎসব মুখর পরিবেশে প্রধান মন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স উপভোগ করলো উপজেলাবাসী। শনিবার দুপুর ২ টা থেকে গোদাগাড়ী উপজেলা পরিষদ মিনলায়তনে উপজেলা বিভিন্ন প্রান্ত থাকে রাজনৈতিক, সাংস্কৃতিক ধর্মীয়, শিক্ষক, শিক্ষার্থী, সুশিল সমাজ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আসতে শুরু করে।

 

দুপুর আড়াই টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনির হোসেন এর সঞ্চলনায় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড বক্তৃতায় তুলে ধরে।

 

এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বদিউজ্জামান, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, পৌর মেয়র মনিরুল ইসলাম, গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিপজুর আলম মুন্সী, পৌর আওয়ামীলীগের সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, গোদাগাড়ী প্রেসক্লাবের সভাপতি এমবিএম কামারুজ্জামান বকুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ মোশারফ বাবু, উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী সুফিয়া খাতুন মিলি, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শরিফুল  ইসলাম, গোদাগাড়ী পূজা উৎযাপন কমিটির সভাপতি শান্ত কুমার মজুমদার সহ বিভিন্ন পর্যায়ের সুশিল সমাজ ও গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

বিকাল ৪ টায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা গণভবনে পৌছলে বিটিভি তা সরাসরি সম্প্রচার করে এই সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রোজেক্টরের মাধ্যমে ভিডিও কনফারেন্স প্রায় ১ হাজার সুধীজন উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে ভিডিও কনফারেন্স উপভোগ করতে থাকেন।

 

অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাঃ ইসহাক, ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা ডলি, দেওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আকতারুজ্জামান, গোদাগাড়ী কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মইনুল ইসলাম প্রমুখ।

স/অ