নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন কাকন দরগাপাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে পলাতক ১২ বছরের সাজাপ্রাপ্ত আসামী সুজনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
তার বিরুদ্ধে গোদাগাড়ীতে গত ২০০৪ সালে এক ব্যক্তিকে ধারালো অস্ত্রের দ্বারা গুরুত্বর আঘাত করে খুনের চেষ্টা করার অপরাধে দোষী সাব্যস্থ হওয়ায় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট কর্তৃক তাকে বিভিন্ন ধারায় সর্বমোট ১২ বছরের কারাদন্ড প্রদান করে।

পরে আসামীকে গোদাগাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।









