সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

‘গো-বিজ্ঞানে অবদানে’ আরএসএস নেতা মোহন ভগবতকে ডক্টরেট ডিগ্রি

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭২ মিনিট পড়া
‘গো-বিজ্ঞানে অবদানে’ আরএসএস নেতা মোহন ভগবতকে ডক্টরেট ডিগ্রি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ভারতের হিন্দু পুণরুত্থানবাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ং-সেবক সংঘ বা আর এস এসের প্রধান মোহন ভগবতকে সাম্মানিক ডক্টরেট অফ সায়েন্স বা ডি. এস সি সম্মান দিতে চলেছে মহারাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়।

 

মি. ভগবতকে গো বিজ্ঞান চর্চায় তাঁর অবদানের জন্যই এই সম্মান জানানো হচ্ছে বলে জানিয়েছে মহারাষ্ট্র প্রাণী ও মৎস বিজ্ঞান বিশ্ববিদ্যালয়।

 

আর এস এসের সদর দপ্তর যে নাগপুরে, এই বিশ্ববিদ্যালয়টিও সেখানেই অবস্থিত। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে ডিএসসি উপাধি দেওয়া হবে মোহন ভগবতকে।

 

সংগঠনগতভাবে আরএসএস গো-রক্ষা কার্যক্রমে নিবিড়ভাবে যুক্ত। কিন্তু তার জন্যই কি সংঘ প্রধানকে এই সম্মান প্রদান?

 

প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ এস বান্নালিকার বিবিসি বাংলাকে বলেন, “তাঁর নামটা ডি এসসি উপাধির জন্য সর্বসম্মতভাবে পাশ করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল…তিনি দেশীয় গো-প্রজাতিগুলিকে সংরক্ষণের জন্য যে অবদান রেখেছেন বা যা কাজ করেন, তার জন্যই এই সম্মান জানাচ্ছি আমরা।”

নাগপুরের কাছেই একটি গোখামারের সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত মি. ভগবত।

 

ড. বান্নালিকা জানান, দেশীয় গো প্রজাতির সংরক্ষণ ছাড়াও ঐ খামারে গোমূত্র ও গোবরের উপযোগিতা নিয়ে নানা গবেষণা হয়।

 

ভারতে গো-রক্ষার নামে আরএসএস সহ কট্টর হিন্দু গোষ্ঠিগুলোর বাড়াবাড়ি সাম্প্রতিক সময়ে বড় ধরণের উদ্বেগ তৈরি করেছে। গো-রক্ষার নামে মাঝে মধ্যেই বিশেষ করে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগ উঠছে।

সূত্র: বিবিসি বাংলা