রাজশাহীর খবর

গার্মেন্টসে চাকরির নামে গোদাগাড়ীর যুবতিকে পতিতালয়ে বিক্রি, যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক১৬ জুন ২০২০১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

গার্মেন্টসে চাকরির নামে গোদাগাড়ীর যুবতিকে পতিতালয়ে বিক্রি করার অভিযোগে রাজশাহীর গোদাগাড়ী থানার পুলিশ মানবপাচারকারী চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত ওই যুবকের নাম আলিফ (২৮)। তিনি  নগরীর গুলজারবাগ গুড়িপাড়া এলাকার তকবুল হোসেনের ছেলে।

গ্রেফতারকৃত আলিফ গত ৯ জুন সকাল অনুমান ৯ টার দিকে ভিকটিমকে ঢাকায় গার্মেন্টসে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে কৌশলে রাজবাড়ির দৌলতিয়া পতিতা পল্লীতে মানবপাচারকারী চক্রের নিকট পঁচিশ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেয়। পরবর্তীতে ভিকটিম কৌশলে ১৫ জুন তার বাড়িতে ফিরে আসেন। এরপর একই তারিখে তিনি গোদাগাড়ী থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ’র দিক নির্দেশনায় গোদাগাড়ী থানা পুলিশের একটি টিম গততকাল সোমবার দিবাগত রাতে ৩ টার দিকে গোদাগাড়ীর উজানপাড়া এলাকা হতে আসামি আলিফকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আলিফ জানায় দীর্ঘদিন যাবৎ সে এ কাজের সাথে জড়িত এবং সে এ ঘটনার সাথে সম্পৃক্ত আরো কয়েকজনের নাম উল্লেখ করে।

এ ঘটনায় গোদাগাড়ী থানায় মানবপাচার আইনে একটি মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আলিফকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

স/আর