সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

নিউজ ডেস্ক৪ মার্চ ২০২৬২ মিনিট পড়া
গাজীপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ কিশোর নিহত, আহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজীপুরে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন কিশোর নিহত ও একজন আহত হয়েছেন। বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে মহানগরীর সদর থানার শিমুলতলী সড়কের ভুরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো আরাফ খান (১৫) ও সজিব (১৫) এবং আহত কিশোর হলো সাদমান (১৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিন যুবক একটি মোটরসাইকেলে করে শহরের শিববাড়ীর দিকে যাচ্ছিলেন।

ভুরুলিয়ার সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে তারা তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মাহামুদা রানী বলেন, সড়ক দুর্ঘনার শিকার দুজনকে হাসপাতালে আনা হয়।

তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাই এবং অন্যজন মুমূর্ষু অবস্থায় ছিল। পরবর্তীতে আহত রোগীকে ভর্তি দিয়ে ওয়ার্ডে পাঠানো হলে সেও মারা যায়। তারা মোটরসাইকেল দুর্ঘটনায় মাথায় গুরুত্বর আঘাত প্রাপ্ত ছিল।
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এস আই ফজলুল হক জানান, মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল।

তারা গাজীপুর শিববাড়ি-শিমুলতলী সড়কের সোনারতরী কমিউনিটি সেন্টারের সামনে পৌঁছালে অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১ জন ও হাসপাতালে নেয়ার পর আরো একজন মারা যায়। অপর আরোহী চিকিৎসাধীন রয়েছে।