সদ্য প্রকাশিত
প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড়
জাতীয়

গাজীপুর ও খুলনা সিটিতে আ’লীগের মেয়রপ্রার্থী চূড়ান্ত

নিউজ ডেস্ক৯ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
গাজীপুর ও খুলনা সিটিতে আ’লীগের মেয়রপ্রার্থী চূড়ান্ত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে দলের প্রার্থী মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। গাজীপুর সিটিতে মেয়রপ্রার্থী হিসেবে জাহাঙ্গীর আলম ও খুলনায় তালুকদার আবদুল খালেককে মনোনয়ন দেয়া হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার রাতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলের মনোনয়ন বোর্ডের বৈঠকে এ মনোনয়ন চূড়ান্ত করা হয়।

গাজীপুর সিটি কর্পোরেশনের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হবে আগামী ৪ সেপ্টেম্বর। আর খুলনা সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হবে ২৫ সেপ্টেম্বর।

স্থানীয় সরকার আইন অনুযায়ী কর্পোরেশনের প্রথম বৈঠক থেকে পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার ১৮০ দিন আগে যে কোনো সময় ভোট করতে হবে। সে অনুযায়ী গত ৩১ মার্চ দুই সিটিতে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।

তফসিল অনুযায়ী, আগামী ১৫ মে ভোটগ্রহণ করা হবে। মনোনয়ন দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। মনোনয়ন যাচাই-বাছাই চলবে ১৫ ও ১৬ এপ্রিল পর্যন্ত। এরপর ২৩ এপ্রিল পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ধার্য করেছে ইসি।