লাইফ স্টাইল

গাজরের ফিরনী

নিউজ ডেস্ক২৬ মে ২০১৭২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ফিরনীটা সাধারণত আতপ কিংবা পোলাও চাল দিয়েই রাঁধা হয়। ঘন দুধের সাথে সুগন্ধী চালের গুঁড়ো, চিনি আর বাদাম- এই তো ফিরনী, তাই না ? এই বাহারের সাথে যদি যোগ হয় গাজরের রূপরঙ, তাহলে তো কথাই নেই। বাহারি এই ফিরনী পরিবেশন করে রীতিমত তাক লাগিয়ে দিতে পারবেন সবাইকে।

 

উপকরণ :

  • পোলাও চাল হাফ কাপ (আধা ভাঙা করা। চাইলে মিহি গুঁড়ো করতে পারেন)
  • গাজর বাটা হাফ কাপ (মিহি)
  • চিনি স্বাদমত
  • দুধ দুই লিটার
  • মাওয়া ১/৪ কাপ
  • পেস্তা, কাজু ও কাঠ বাদাম চিকন টুকরো করা ১/৪ কাপ
  • কিসমিস ১/৪ কাপ
  • দারুচিনি ও এলাচ কয়েকটি
  • লবণ এক চিমটি

 

প্রণালী :

  • দুধকে জ্বালে বসান। জ্বাল দিয়ে ঘন করুন ।
  • চালকে ভিজিয়ে রেখে আধা ভাঙা করে নিন ।
  • গাজর হালকা ভাপিয়ে নিয়ে মিহি করে বেটে নিন ।
  • দুই লিটার থেকে কমে দুধ দেড় লিটার হলে চাল ও গাজর দিয়ে দিন ।
  • চিনি দিন ।
  • এবার অল্প আঁচে নেড়ে নেড়ে জ্বাল দিতে থাকুন ।
  • এলাচ, দারচিনি ও লবণ দিয়ে দিন ।
  • খেয়াল রাখবেন যেন পুড়ে না যায় ।
  • আরও মিহি ফিরনী চাইলে চাল সেদ্ধ হবার পর ডাল ঘুঁটনি দিয়ে কয়েকবার ঘুটে দেবেন ।
  • মাওয়াকে হাত দিয়ে ভালো করে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে নিন ।
  • ফিরনী প্রায় ঘন হয়ে এলে মাওয়া, বাদাম ও কিসমিস দিয়ে দিন ।
  • নেড়ে নেড়ে জ্বাল দিন ।
  • কাস্টারড এর মতন গাড় ফিরনী হবে ।
  • এবার ছোট ছোট বাটিতে ঢেলে বাদাম দিয়ে সাজিয়ে সেট হতে দিন ।
  • ঠাণ্ডা করতে পারেন ফ্রিজেও ।
  • ব্যাস, তৈরি আপনার মজাদার গাজরের ফিরনী ।

সূত্র: অনলাইন