সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩

নিউজ ডেস্ক৩০ আগস্ট ২০২৬১ মিনিট পড়া
গাছে মুরগিবোঝাই পিকআপের ধাক্কায় নিহত ১, আহত ৩

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঝালকাঠির নলছিটিতে মুরগিবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ইমরান হোসেন (৪০) নামে একজনের মৃত্যু হয়। তিনি ওই পিকআপে চালকের সহকারী ছিলেন।

দুর্ঘটনায় পিকআপের চালকসহ আরো তিন জন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৯ আগস্ট) রাত দুইটার দিকে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাত দুইটার দিকে মুরগিবোঝাই একটি পিকআপ বরিশাল থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাচ্ছিল। দ্রুতগতিতে দপদপিয়া ইউনিয়নের খেজুরতলা এলাকায় গেলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই পিকআপে চালকের সহকারী ইেমরান হোসেনের (৪০) মৃত্যু হয়। এ ঘটনায় চালকসহ গুরুতর আহত আরো তিন জনকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহত পটুয়াখালীর দশমিনা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে।

নলছিটি থানার ওসি তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘হাইওয়ে পুলিশের সহায়তায় মরদেহ উদ্ধার করা হয়েছে।