জাতীয়

গাইবান্ধায় ৫০ পিস ইয়াবাসহ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার

নিউজ ডেস্ক৮ আগস্ট ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গাইবান্ধা শহরের পুরাতন বাজার এলাকা থেকে ৫০ পিস ইয়াবাসহ আমিনুল ইসলাম ওরফে রায়হান নামের এক ‘মাদক কারবারিকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (৭ আগস্ট) দিবাগত রাত দেড়টার দিকে পুরাতন বাজারের পানপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আমিনুল ইসলাম পৌরসভার সবুজপাড়ার আব্দুর রহমান ওরফে ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ জানায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে পুরাতন বাজার এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে পানপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাঁকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। পরে উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) অনুযায়ী মামলা করা হয়েছে।