লাইফ স্টাইল

গরমে হাঁসফাঁস করছেন? ডাবের জল খান আর তফাৎ দেখুন

নিউজ ডেস্ক১১ এপ্রিল ২০১৮২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গরমে প্রাণ জুড়োতে হোক বা রান্নার স্বাদ বাড়াতে—ডাবের জলের জুড়ি মেলা ভার। ডাব কিন্তু স্বাস্থ্যের জন্যও বেশ উপকারী। ডিহাইড্রেশনের মোকাবিলা থেকে শুরু করে শরীরের ইমিউনিটি গড়ে তোলা, নানা গুণ রয়েছে ডাবের জলে। চলুন দেখেনি কেন খাবেন ডাবের জল?

ডিহাইড্রেশন কমায়: গরমে শরীর খুব তাড়াতাড়ি জল টেনে নেয়। ফলে দেখা দেয় ডিহাইড্রেশনের মতো সমস্যা। ডাবের জলে রয়েছে প্রচুর পুষ্টিগুণ যা শরীরে জলের ঘাটতি পূরণ করে।