নিজস্ব প্রতিবেদক:
২২ তারিখ রাত পেরিয়ে ২৩ তারিখ দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর হাসপাতাল মোড়ে মা ও শিশু কল্যাণ কেন্দ্রের গেটে প্রসব ব্যথায় কাতরাচ্ছিলেন এক অসহায় গর্ভবতী নারী।
সঙ্গে থাকা তিনজন নারীসহ তিনি চরম উদ্বেগ ও হতাশার মধ্যে ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় : মা ও শিশু কল্যাণ কেন্দ্রে সে সময় কোনো চিকিৎসক উপস্থিত না থাকায় অন্য হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়। কিন্তু গভীর রাতে কোনো যানবাহন না পেয়ে তারা আরও অসহায় হয়ে পড়েন।
ঠিক সেই সময় মহান আল্লাহর অশেষ রহমতে ঘটনাস্থলে উপস্থিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর রাজশাহী জেলা শাখার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফায়সাল সরকার ডিকো। তিনি নিজ গাড়ি গ্যারেজে ঢোকাতে যাচ্ছিলেন।
গর্ভবতী নারীর করুণ অবস্থা দেখে কোনো দ্বিধা না করে তাৎক্ষণিকভাবে নিজের গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করানোর ব্যবস্থা করেন।
তিনি রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিট পর্যন্ত হাসপাতালে অবস্থান করেন। পরবর্তীতে বাসায় ফিরে সেহরির পর খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নারীর একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে। আলহামদুলিল্লাহ, মা ও নবজাতক দুজনেই সুস্থ আছেন।
এ সময় যুবদল নেতা ডিকোর সঙ্গে উপস্থিত ছিলেন যুবদল নেতা মিঠু রাকিব ও আনোয়ার।
স্থানীয়রা বলেন, গভীর রাতে এমন মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। মানবিকতার এ দৃষ্টান্ত সমাজের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।









