সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

‘গণভোট চেয়ে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে’

নিউজ ডেস্ক২ নভেম্বর ২০২৫২ মিনিট পড়া
‘গণভোট চেয়ে দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে’

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, জাতীয় নির্বাচনের আগে যারা গণভোট আয়োজনের আহ্বান জানাচ্ছেন, তারা জাতীয় নির্বাচনকে না বুঝে বড়ো ধরনের সংকটের দিকে ঠেলে দিচ্ছেন। এ ধরনের পরিস্থিতিতে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে শেষমেশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ সম্পন্ন করা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে।

রোববার মুন্সীগঞ্জের লৌহজংয়ে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে যুব সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা যুবদলের আয়োজনে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ বক্তা ছিলেন- যুবদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাসুদ খান পারভেজ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক শাহ-আলম হোসেন রনি, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোশারফ হোসেন নসু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোলায়মান তপু ও সরকারি লৌহজং কলেজের ছাত্রদলের সাবেক সদস্য সচিব জহির আমিন দেওয়ান।

আসাদুজ্জামান রিপন আরও বলেন,  মাদক, সন্ত্রাস, চাঁদাবাজিকে ‘না’ বলুন। এছাড়া অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলনকে ‘না’ বলুন। আর এসব সমস্যা শুধু লৌহজংয়ের নয়, দেশের অনেক জায়গার সমস্যা।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণ ও ব্যাংকের টাকা লুট করে এ দেশকে ফোকলা করে দিয়েছে, দেউলিয়া করে দিয়েছে। তাই একই দিনে গণভোট ও সংসদ নির্বাচন হওয়া দরকার। এতে দেশের অর্থনীতির সাশ্রয় হবে।

তিনি আরও বলেন, দিল্লিতে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে বাংলাদেশবিরোধী রাজনীতি করার সুযোগ দিয়ে ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে শত্রুতা অব্যাহত রেখেছে। ভারত যদি বাংলাদেশবিরোধী নীতি থেকে সরে না আসে এবং বাংলাদেশের মানুষের পরিচালিত গণঅভ্যুত্থানে এ দেশের মানুষের আকাঙ্ক্ষাকে সম্মান না করে, তাহলে ভারতের সঙ্গে সম্পর্কে কোনো উন্নতি হবে না বলে তিনি মনে করেন।

সমাবেশের আগে আসাদুজ্জামান রিপনের নেতৃত্বে উপজেলার ঘোড়দৌড় বাজার সেতু থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি লৌহজং কলেজ প্রাঙ্গণে আয়োজিত সমাবেশ স্থলে গিয়ে শেষ হয়।

 

সূত্র: যুগান্তর