সদ্য প্রকাশিত
দুর্ঘটনা

খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

নিউজ ডেস্ক২৩ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া
খুলনায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার ডুমুরিয়ায় মোটরসাইকেলে করে যাওয়ার সময় ট্রাকচাপায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। নিহতরা হলেন পাইকগাছা আমাদী ইউনিয়নের জায়গীরমহল গ্রামের নজরুল মোল্লা (৪৫) ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকী (৩৫)।

আজ শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে ডুমুরিয়ার পূর্ব ঝিলের ডাঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্ঘটনাকবলিত ডাম্প ট্রাকটি বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটিকে চাপা দেয়।

স্থানীয়রা বলেন, সকালে মোটরসাইকেলে করে তারা পাইকগাছা থেকে ডাক্তার দেখাতে খুলনায় আসছিলেন। পথে পূর্ব ঝিলের ডাঙ্গায় এলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই স্ত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে স্বামীও মারা যান।