সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
দুর্ঘটনা

খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

নিউজ ডেস্ক২২ জুলাই ২০১৮১ মিনিট পড়া
খিলগাঁওয়ে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর খিলগাঁও খিদমাহ হাসপাতালের সামনে প্রাইভেট কারের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মো. মোস্তফা (৩২)। তিনি বনানীর একটি বেসরকারি কোম্পানির গাড়িচালক ছিলেন। রাজধানীর খিলগাঁও এলাকায় থাকতেন তিনি।

মোস্তফার অফিসের সহকর্মী শাহীন উদ্দিন বলেন, সকালে অফিসে আসার পথে এই দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তিনি বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, প্রাইভেট কারের ধাক্কায় বাইসাইকেল আরোহী মোস্তফা গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

বাচ্চু মিয়া আরও বলেন, ঘটনার পর সংশ্লিষ্ট থানার পুলিশ প্রাইভেট কারটি জব্দ করেছে।