সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

নিউজ ডেস্ক৬ জানুয়ারি ২০২৬১ মিনিট পড়া
খিলক্ষেতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

রাজধানীর খিলক্ষেত রেলস্টেশন এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

নিহতকে নিয়ে আসা মো. রিয়াজুল করিম জানান, খিলক্ষেতের লা মেরিডিয়ানের বিপরীত পাশে রেলস্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এক ব্যক্তি। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় জানানো হয়েছে।