সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক৭ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
খালেদাকে গুম-খুনের তালিকা দিতে হবে: তথ্যমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

আগামী ৭২ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে সরকারের কাছে গুম-খুনের তালিকা দিতে হবে। তা না হলে জাতির কাছে তাকে মাফ চাইতে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শুক্রবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ক্ষেমিরদিয়াড় এলাকায় নতুন রাস্তা উদ্বোধনের আগে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার প্রতি সরকার প্রতিহিংসা করছে এ কথা ঠিক নয়। এতিমের টাকা চুরি করলে, মানুষ পোড়ালে, জঙ্গি হামলা করলে মামলা হয় এটা তার বোঝা উচিত। উনি যদি না বুঝে থাকেন, সেটা তার ভুল। আর ভুলের মশুল তাকে দিতেই হবে।’

মন্ত্রী বলেন, ‘একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিরা ভেবেছিল তারা পার পেয়ে যাবেন। কিন্ত তারা পার পায়নি। খালেদা জিয়াও পার পাবেন না। তিনি বাংলাদেশের জমিদার নন।’

এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক (ডিসি) মো. জহির রায়হান, পুলিশ সুপার (এসপি) প্রলয় চিসিম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মনি চাকমা, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন ও এলজিইডির নির্বাহী প্রকৌশলী সোহরাব আলী প্রমুখ।

সূত্র: বাংলা ট্রিবিউন