রাজশাহী

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল

নিউজ ডেস্ক২৩ মে ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপি নেতা শহীদ আইনুর রহমান মুক্তার জন্য দোয়া ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে নগরীর উপশহর পানির ট্যাংকি মাঠে এ কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল। উপস্থিত ছিলেন বিএনপির স্হানীয় নেতাকর্মীরা।