সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারকে বিএনপির চিঠি

নিউজ ডেস্ক২৯ জুলাই ২০২৫২ মিনিট পড়া
খালেদা জিয়াকে লন্ডন পাঠাতে সরকারকে বিএনপির চিঠি

সিল্কসিটিনিউজ ডেস্ক :

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য পুনরায় যুক্তরাজ্যে পাঠানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়ে একটি ‘অতি জরুরি’ চিঠি দিয়েছে দলটি।

চিঠিটি রোববার (২৭ জুলাই) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার সই করা অবস্থায় পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের দপ্তরে পাঠানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, চিকিৎসক টিমের পরামর্শক্রমে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গমন করা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। সে লক্ষ্যে তার এবং তার চার সফরসঙ্গীর জন্য নোট ভারবাল ইস্যু করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে।

চিঠিতে যেসব নাম উল্লেখ রয়েছে:

১. বেগম খালেদা জিয়া

২. এ বি এম আবদুস সাত্তার (একান্ত সচিব)

৩. মো. মাসুদার রহমান

৪. ফাতেমা বেগম ও

৫. রুপা সিকদার

এ বিষয়ে এ বি এম আবদুস সাত্তার বলেন, খালেদা জিয়ার লন্ডনের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। তাই নতুন করে ১০ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসার জন্য আবেদন করা হয়েছে। এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চাওয়া হয়েছে। তবে চিকিৎসার জন্য ম্যাডামের লন্ডন যাওয়া এখনো চূড়ান্ত হয়নি।

এর আগে চলতি বছরের মে মাসের প্রথম সপ্তাহে যুক্তরাজ্যে উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া।

 

সূত্র: যুগান্তর