দুর্গাপুর প্রতিনিধি:
৪৬তম শীতকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেট খেলায় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়।
আজ বৃহস্পতিবার রাজশাহী কালেক্টর মাঠে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাথে চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের জেলা পর্যায়ের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় রাজশাহীর দুর্গাপুর উপজেলার দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে দেয় চাঁপাইনবাবগঞ্জ জেলার হরিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলোয়ারদের। ব্যাট করতে নেমে ১২ ওভারে ৪ উইকেটে ৭১ রান সংগ্রহ করে হরিরামপুর সরকারি উচ্চ বিদ্যালয়।
পরে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা ৭২ রানের টার্গেটে মাঠে নেমে নির্ধারিত অভারের আগেই ১ উইকেটের বিনিময়ে ৬ ওভার ২বলে ৭৪ রান সংগ্রহ করে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয় রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের সাফল্য অর্জনে অভিনন্দন জানিয়েছেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার সাদাত, উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, দুর্গাপুর পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন, দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল হক টুলু,সদস্য শিক্ষক আলাউদ্দিন,আবু সাইদ,ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ সকল শিক্ষক।
দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আবু আরিফ রুবেল জানান, আগামি ১৪ জানুয়ারী রংপুর বিভাগীয় স্টেডিয়ামে রংপুর বিভাগীয় চ্যাম্পিয়ন দলের সাথে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন দল দুর্গাপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
স/ঈ










