সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

ক্রিতদাসদের অভিবাসী বললেন ট্রাম্পের মন্ত্রী

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৭১ মিনিট পড়া
ক্রিতদাসদের অভিবাসী বললেন ট্রাম্পের মন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের গৃহায়ন ও নগর উন্নয়ন মন্ত্রী বেন কারসন বলেছেন, মধ্যযুগে আফ্রিকা থেকে আমেরিকায় কৃষ্ণাঙ্গদের দাস হিসেবে আনা হয়েছিল এবং এই দাসরাই হচ্ছে অভিবাসী যারা এদেশকে সম্ভাবনা ও স্বপ্নের দেশ হিসেবে দেখতো।

কারসন এমন সময় এ মন্তব্য করলেন যখন অভিবাসনপ্রত্যাশীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন নির্বাহী আদেশ জারি করেছেন।
গৃহায়ন ও নগর উন্নয়ন নীতি সম্পর্কে কোনো ধরণের জ্ঞান না থাকা সত্ত্বেও গত সপ্তাহে কারসনকে মন্ত্রী হিসেবে নিয়োগের অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে দেওয়া প্রথম ভাষণে কারসন বলেন, এটাই হচ্ছে আমেরিকা- সম্ভাবনা ও সুযোগের ভূমি। আরো অনেক অভিবাসী রয়েছেন যারা ক্রিতদাসদের জাহাজে করে এখানে এসেছে যারা অল্প বিনিময়ে অনেক বেশি পরিশ্রম করেছে। তবে তাদেরও স্বপ্ন ছিল, এই দেশে তাদের পুত্র-কন্যা, নাতি-নাতনি ও প্রপৌত্ররা সুখে ও আনন্দে দিন কাটাবে।’

কারসনের এ মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় শুরু হয়েছে। অনেকে লিখেছেন, কারসন দাসদের নতুন সংজ্ঞা দিলেন-দাস মানে অভিবাসী। টুইটারে এক ব্যবহারকারী লিখেছেন-‘আমি আপনাকে দাস অভিবাসী বলব’।

সূত্র: রাইজিংবিডি