সিল্কসিটিনিউজ ডেস্ক:ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলির মুকুটে যোগ হলো নতুন পালক। আগামি এপ্রিলে প্রকাশিতব্য উইজডেন ক্রিকেটার্স আলমানাক ২০১৭এর প্রচ্ছদে স্থান পেয়েছেন তিনি। তার রিভার্স সুইপের চিত্র শোভা পাবে ১৯৩০ সাল থেকে প্রকাশিত ক্রিকেটের ’রেফারেন্স বুক’ হিসেবে খ্যাত উইজডেনে।
ইংল্যান্ডের সম্প্রতি শেষ হওয়া সিরিজে তিনটি ফরম্যাটেই দলের শীর্ষ খেলোয়াড় ছিলেন কোহলি। মুম্বাইতে চতুর্থ টেস্টে করেছেন ক্যারিয়ার সেরা ২৩৫। উইজেডেনের সম্পাদক লরেন্স বুথের সোজা সাপ্টা কথা, ’বিরাট কোহলি সাম্প্রতিক সময়ে ক্রিকেটকে দিয়েছে নতুন মাত্রা, সে একজন আধুনিক ক্রিকেটার .
, সময়ের সাথে সাথে বদলাচ্ছে ক্রিকেটও, তাই কিছুটা বদলাচ্ছে উইজডেনও, আর সে পরিবর্তনের ধারায় এ মুহুর্তে বিরাট কোহলিই অগ্রগন্য’।
এর আগে ২০১৪ সালে শচিন তেন্ডুলকার ঠাঁই পেয়েছিলেন উইজডেনের প্রচ্ছদে।

সূত্র: বাংলাট্রিবিউন










