
হিন্দু বিধবা নারীরা শুধু বসতভিটা নয়, কৃষিজমিরও মালিকানা পাবেন বলে রায় দিয়েছেন হাইকোর্ট।
বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরীর একক হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এক হিন্দু পরিবারের সম্পত্তির বিষয়ে দায়ের করা মামলায় এ রায় দিলেন উচ্চ আদালত।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন এক বিধবা নারীর আইনজীবী ব্যারিস্টার সৈয়দ নাফিউল ইসলাম। তিনি বলেন, ‘হিন্দুদের মধ্যে সাধারণত বিধবা নারীরা স্বামীর বসতভিটার মালিকানা লাভ করতেন। আজকের এ রায়ের ফলে হিন্দু বিধবা নারীরা এখন থেকে কৃষিজমিরও মালিকানা পাবেন।’








