রাজশাহীর খবর

কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সালেহা-ইমারত ফাউন্ডেশন

নিউজ ডেস্ক১৬ জুলাই ২০১৬১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:
সালেহা-ইমারত চ্যারিটেবল ফাউন্ডেশনের উদ্যোগে এ বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার সকালে বাগমারার ভবানীগঞ্জ নিউমার্কেট চত্বরে এ সংবর্ধনার আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি ও এনা গ্রুপের চেয়ারম্যান এনামুল হক, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আকতার, মাধ্যমিক শিক্ষা অধিদফতরের সহকারী পরিচালক ওলীউল আলম, এনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তহুরা হক প্রমুখ।
এ বছর জিপিএ ৫ পাওয়া ৩৭০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি দেওয়া হয়।

স/আ