সদ্য প্রকাশিত
এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী যেসব অঞ্চলে সন্ধ্যার মধ্যে হতে পারে ঝড় লকাতা-শিলিগুড়িতে বন্ধ হচ্ছে বাংলাদেশের ভিসা সেন্টার সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তায় চালু হচ্ছে রেফারেল ব্যবস্থা
দুর্ঘটনা

কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

নিউজ ডেস্ক২৮ মার্চ ২০১৮১ মিনিট পড়া
কুলাউড়ায় ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুলাউড়া ও বরমচাল রেলস্টেশনের মধ্যবর্তী আনফানাই রেল ব্রিজের কাছে তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

এতে সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

কুলাউড়া স্টেশন মাস্টার মো. মফিজুল ইসলাম জানান, সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি তেলবাহী ট্রেনের বগি (ওয়াগন) লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম তথা সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

তিনি জানান, খবর পেয়ে কুলাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে। উদ্ধারকাজ চলছে। ২-৩ ঘণ্টার মধ্যে উদ্ধারকাজ সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কাজ শেষ হলে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ছাড়বে এবং চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস কুলাউড়া স্টেশনে থাকবে বলে কুলাউড়া স্টেশন মাস্টার নিশ্চিত করেন।

যুগান্তর