খেলা

কুয়েতের কাছে অতিরিক্ত সময়ের গোলে সাফ থেকে বিদায় বাংলাদেশের

নিউজ ডেস্ক১ জুলাই ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে প্রথম সেমিফাইনালে নির্ধারিত ৯০ মিনিটে ম্যাচের স্কোরলাইন গোলশূন্য ড্র ছিল। ফলে ফাইনালে ওঠার লড়াইটি অতিরিক্ত ৩০ মিনিটে গড়িয়েছে। আর তাতেই শেষ হাসি হাসি হেসেয়ে কুয়েত। খেলার একেবারে শেষদিকে এসে ১২০ মিনিট সময়ে এক গোল হজম করতে হয় বাংলাদেশকে। আর তাতেই ফাইনালের আশা ধুলিশ্যাত হয়ে যায় লাল সবুজের দলের। সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় সাফ চ্যাম্পিয়নসশিপ থেকে।

কুয়েতের বিপক্ষে বাংলাদেশ নব্বই মিনিট দুর্দান্তভাবে লড়াই করেছে। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশ একবার গোল বঞ্চিত হয়েছে। এবার মোরসালিনের বাড়ানো বলে রাকিব বক্সে প্রবেশ করে কোনাকুনি শট নেন। ক্রসবারে লেগে বল বাইরে দিয়ে চলে যায়। আরেকবার হতাশ হয় বাংলাদেশ।

কুয়েত গোল না পেলেও মুহুর্মুহু আক্রমণ করেছে। বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো দুর্দান্ত কয়েকটি সেভ করেছেন। আবার অনেক সময় ভাগ্যও বাংলাদেশকে সহায়তা করেছে। কিছু শট পোস্টের ওপর এবং বাইরে দিয়ে গেছে, যেগুলো পোস্টে থাকলে গোল হজম করতে হতো বাংলাদেশকে।

আজ সেমিফাইনালে একাদশে ফিরেছেন ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজী। তারিক না থাকায় ভুটান ম্যাচে রহমত মিয়া খেলেছিলেন। আজকে তারিক চলে আসায় রহমতের জায়গা হয়েছে বেঞ্চে। এছাড়া আগের ম্যাচে খেলা ১০ জনই একাদশে রয়েছেন।

বাংলাদেশ একাদশ

আনিসুর রহমান জিকো, জামাল ভূঁইয়া, তপু বর্মণ, মোহাম্মদ হৃদয়, রাকিব হোসেন, শেখ মোরসালিন, বিশ্বনাথ ঘোষ, তারিক কাজী, মোহাম্মদ সোহেল রানা, সোহেল রানা ও ঈসা ফয়সাল।

 

ট্যাগ: