জাতীয়

কুমিল্লায় মাইক্রোবাস খাদে, তিন শিশুসহ নিহত ৫

নিউজ ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লার লাকসামে ঢাকাগামী একটি মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে তিন শিশুসহ ৫জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো তিনজন।

 

জেলার লাকসাম উপজেলার চিলোনিয়া নামক এলাকায় আজ রোববার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

 

লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজের ভাষ্য, ঘটনাস্থলে একজন শিশু, একজন পুরুষ ও একজন নারী মারা যান। লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই শিশুর মৃত্যু হয়। আহত আরও দুজনকে সেখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত ব্যক্তিদের পরিচয় এখনো জানা যায়নি।

সূত্র: অনলাইন