সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
দুর্ঘটনা

কুমিল্লায় ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক১৬ সেপ্টেম্বর ২০২৫২ মিনিট পড়া
কুমিল্লায় ৪ গাড়ির সংঘর্ষ, নিহত ১

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুমিল্লার মনোহরগঞ্জে যাত্রীবাহী বাস, ইজিবাইক, রডবোঝাই ট্রাক ও ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। তারা সবাই ইজিবাইকের যাত্রী ছিলেন। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

তবে স্থানীয়রা জানিয়েছেন, হতাহতদের বাড়ি উপজেলার খিলা ইউনিয়নের উল্লাপাড়া গ্রামে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের খিলা বাজারের অদূরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলা বাজারের দক্ষিণে একটি রডবোঝাই ট্রাক হঠাৎ ইউটার্ন নিচ্ছিল। সেখানে একটি ট্রাক্টর দাঁড়িয়ে ছিল।

এ সময় নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী হিমাচল নামের একটি যাত্রীবাহী বাস দ্রুতগতিতে এসে ট্রাক ও ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত একটি ইজিবাইককে চাপা দেয়। এ সময় ইজিবাইক চালকসহ আরো তিন যাত্রী সড়কের ওপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই একজন মারা যান। ইজিবাইক চালক ও অপর দুই যাত্রী গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে লাকসামের একটি হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করেন।

এদিকে, দুর্ঘটনার পর ট্রাক ও ট্রাক্টর দ্রুতগতিতে পালিয়ে গেলেও বিক্ষুব্ধ লোকজন বাসটি আটক করে। আর নিহতের স্বজনরা মরদেহটি বাড়ি নিয়ে গেছে।

এ সংবাদ লেখা পর্যন্ত পুলিশ কিংবা প্রশাসনের কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি। এমনকি এ বিষয়ে বারবার চেষ্টা করেও প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।