সদ্য প্রকাশিত
রোহিঙ্গাদের ওপর জেনোসাইড চালিয়েছে মিয়ানমার, আইসিজের রায় কোন ইউপিতে কবে নির্বাচন, তালিকা প্রকাশ করল ইসি আগুন সন্ত্রাস’ রোধে চব্বিশের আন্দোলনের মতো প্রস্তুত হোন-প্রধানমন্ত্রী রাজশাহী টিটিসিতে দুদকের অভিযান, ভাতা ও কেনাকাটার নথি সংগ্রহ রাজশাহীতে গভীর রাতে বিআরটিসি বাস ও রেল লাইনে আগুন দুর্গাপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা রামেক হাসপাতালের তিনটি বিভাগে পোস্টগ্র্যাজুয়েট লাইব্রেরি উদ্বোধন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ও যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক ২৫ কোটি টাকা আত্মসাৎ সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ১৫ বছরের কারাদণ্ড এবার গোপালগঞ্জের এমপি সেলিমুজ্জামানের বাড়িতে অগ্নিসংযোগ
দুর্ঘটনা

কুমিল্লায় উল্টে গেল পণ্যবাহী ট্রাক, পথচারী নিহত

নিউজ ডেস্ক২১ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
কুমিল্লায় উল্টে গেল পণ্যবাহী ট্রাক, পথচারী নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুমিল্লার চান্দিনায় একটি পণ্যবাহী ট্রাক উল্টে আব্দুল খালেক (৫৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনার মাধাইয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল খালেক কুমিল্লার দেবীদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাঁশ ব্যবসায়ী সফিকুল ইসলাম জানান, খালেক পেশায় একজন কসাই।

আজ ভোর ৫টার দিকে গরু জবাই করতে তিনি মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। ওই সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আদাবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন খালেক। খবর পেয়ে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘দুর্ঘটনার পরই ট্রাকচালক পালিয়ে গেছেন। ট্রাকটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।