সিল্কসিটিনিউজ ডেস্ক:
হলিউড তারকা ক্রিস প্র্যাট এবং অ্যানা ফারিসের আট বছরের বিয়ে ভাঙার খবর কয়েকদিন আগেই পাওয়া গিয়েছে। তার সঙ্গে আরেকটা খবরও পাওয়া গিয়েছে— এই বিয়ে ভাঙার কারণ নাকি জেনিফার লরেন্স। এ রকম ঘটনা কিন্তু সেলেব দুনিয়ায় নতুন নয়, যেখানে কোনও অভিনেত্রীকে কোনও অভিনেতার বিয়ে ভাঙার জন্য দায়ী করা হয়েছে।
আমি এলাম কোথা থেকে?

ক্রিস প্র্যাট সম্প্রতি ‘গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি’ ফ্র্যাঞ্চাইজিতে অভিনয় করে তুমুল জনপ্রিয় হয়েছেন। কেরিয়ার যাকে বলে লাফিয়ে লাফিয়ে চলছে। আট বছরের বিবাহিত জীবনও চলছিল। কিন্তু সেটা টিকল না। তাঁদের বিচ্ছেদের খবর জানার পর থেকেই আঙুল উঠল জেনিফার লরেন্সের দিকে। অনেকে অবশ্য বলছেন, ক্রিস এবং তাঁর স্ত্রী অ্যানার মধ্যে ঝামেলা তাঁদের ক’টা সন্তান হলে ভাল হয় তা নিয়ে। সেখানে জেনিফার লরেন্স কোথা থেকে এলেন? আর সোশ্যাল মিডিয়াতেই বা কেন জেনিফারকে দোষারোপ করা হয়, যা নয় তাই বলে? তিনি শুধুমাত্র একজন মহিলা বলেই কি?
আত্মপক্ষ সমর্থন কেন?
মারিয়ঁ কোতিয়ারকেও তো একই কথা বলা হয়েছিল ব্র্যাড পিট আর অ্যাঞ্জেলিনা জোলির ‘এপিক’ বিচ্ছেদের জন্য দায়ী করে। গুজব এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল, যে মারিয়ঁকে পাবলিক স্টেটমেন্ট দিয়ে আত্মপক্ষ সমর্থন করতে হয়েছিল! মারিয়ঁ লিখেছিলেন, কীভাবে তাঁর আশপাশের লোকগুলোর উপর এর প্রভাব পড়ছিল। বলতে হয়েছিল, ‘এ ধরনের নোংরা বিষয়ে কথা বলাটা আমার অভ্যেস নয়। বহুদিন আগেই আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। যে আমার ছেলের বাবাও বটে। যারা বলছে আমি ভেঙে পড়েছি, তাদের জানিয়ে রাখি আমি একদমই ভাল আছি’। ব্র্যাডের প্রথম স্ত্রী জেনিফার অ্যানিস্টনকেও জড়ানো হয়েছিল।
আদার ওম্যান-ই কেন?
আসলে কোথাও গিয়ে একজন ‘আদার ওম্যান’কেই বেছে নেয় সকলে। যে কিনা সুখের সং%B









