নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় কারুশ্রী জুয়েলার্সে সংঘটিত রহস্যজনক চুরির ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।রাজশাহী আমের ব্যবসা
মঙ্গলবার বিকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর সঙ্গে কথা বলেন এবং চুরির ঘটনার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করেন।

পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত তদন্ত সম্পন্ন করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার আহ্বান জানান।
তিনি বলেন, নগরীর ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের রহস্যজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় স্থানীয় ব্যবসায়ী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।









