সদ্য প্রকাশিত
রয়টার্স এক্সক্লুসিভ ১৬ ডিসেম্বর রাষ্ট্রীয় বিমানে দেশে ফিরতে চান শেখ হাসিনা পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা
আন্তর্জাতিক

কাপড়ে কারির দাগ ওঠাতে ‘বিশেষ ওয়াশিং মেশিন’

নিউজ ডেস্ক১১ মার্চ ২০১৭২ মিনিট পড়া
কাপড়ে কারির দাগ ওঠাতে ‘বিশেষ ওয়াশিং মেশিন’

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ঝোল-মশলা সমৃদ্ধ ভারতীয় খাবার বা কারি খেতে গিয়ে যাদের কাপড়ে দাগ লেগেছে – সেই ‘দাগ ওঠানোর ক্ষমতাসম্পন্ন’ এক নতুন ওয়াশিং মেশিন বাজারে ছেড়েছে একটি কোম্পানি।

 

কারি-ভক্তদের অনেকেরই অভিযোগ, কাপড়ে কারির দাগ লাগলে আর রক্ষা নেই, সেই দাগ ওঠাতে তাদের হয়রান হতে হয়।

 

তাই বিশেষত ভারতের বাজারকে লক্ষ্য করে এক নতুন ধরণের ওয়াশিং মেশিন তৈরি করেছে প্যানাসোনিক – যাতে একটি ‘কারি’ লেখা একটি বিশেষ বোতাম রয়েছে।

 

কোম্পানিটি বলছে, এই উদ্ভাবন করতে তাদের সময় লেগেছে দু বছর – যাতে বিভিন্ন রকম তাপমাত্রার গরম পানি ও তার প্রবাহের সমন্বয় পরীক্ষা করে দেখা হয়েছে।

 

প্যানাসোনিক বলছে, তারা ইতিমধ্যে এরকম ৫ হাজার মেশিন বিক্রি করেছে – তবে তাদের লক্ষ্য আগামি মার্চের মধ্যে ৩০ হাজার বিক্রি করা।

 

ভারতীয় মেয়েরা যে মাথার চুলে তেল দেন তা অনেকেই জানেন।

 

সেই তেল ওঠানোর জন্যও একটি বিশেষ ‘সাইকল’ রয়েছে এই ওয়াশিং মেশিনে। শুধু ভারতীয়দের জন্য এরকম আরো গোটা চারেক বিকল্প রাখা হয়েছে ওয়াশিং মেশিনে।

 

প্যানাসোনিক বলছে, তারা এশিয়ার আরো কয়েকটি দেশের খাবার পরীক্ষা করেছে এবং কাপড় থেকে তার দাগ ওঠানোর জন্য সে সব দেশের বাজারের জন্য তৈরি হবে আলাদা আলাদা ওয়াশিং মেশিন।

 

কোন কোন দেশ – তা এখনো প্রকাশ করে নি কোম্পানিটি।

সূত্র: বিবিসি বাংলা