সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

কাদেরের কথা শুনে জাতি বাক্যহারা: রিজভী

নিউজ ডেস্ক৫ মার্চ ২০১৮২ মিনিট পড়া
কাদেরের কথা শুনে জাতি বাক্যহারা: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেরের কথা শুনে সারা জাতি বিস্ময়ে বাক্যহারা। জনসাধারণ আওয়ামী লীগের নিখুঁত মিথ্যাচার সম্পর্কে ওয়াকিবহাল।

আজ সোমবার রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ মন্তব্য করেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালকে হত্যাচেষ্টার ঘটনা নিয়ে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কাদের বলেন, এ হত্যাচেষ্টা একটি চক্রান্ত। আর এই চক্রান্তকারীদের পৃষ্ঠপোষক বিএনপি।

কাদেরের সেই অভিযোগেরই আজ জবাব দিলেন রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, দেশবাসী বিশ্বাস করে, বিএনপি চেয়ারপারসনকে কারাবন্দী করার পর ক্ষুব্ধ জনতার দৃষ্টি অন্যদিকে নিতে খ্যাতিমান লেখক ও শিক্ষক অধ্যাপক ড. জাফর ইকবালকে হত্যাচেষ্টা করা হয়েছে। আঘাতকারীর যত পরিচয় পাওয়া যাচ্ছে, ততই আওয়ামী কানেকশন সুস্পষ্ট হয়ে উঠছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কাল মঙ্গলবার ঢাকার প্রেসক্লাবে এবং সারা দেশে মানববন্ধন করার কথা জানান রিজভী।

রুহুল কবির রিজভী বলেন, কাল ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মানববন্ধন করা হবে।

একই দাবিতে আগামী বৃহস্পতিবার সারা দেশে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করা হবে। ঢাকার অবস্থান কর্মসূচি নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পালন করা হবে। বিএনপি এবং এর সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের কর্মসূচি সফল করার জন্য অনুরোধ করেন রিজভী।

সূত্র: প্রথম আলো