জাতীয়

কাচপুরে বাস-অটোর সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক৮ জুলাই ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের কাচপুর সেতুর পাশে সিএনজিচালিত অটোরিকশা এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো চারজন।

 

আজ বৃহস্পতিবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে  নিশ্চিত করেছেন সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের।

 

ওসি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। নিহতদের মধ্যে দুজন নারী এবং দুজন পুরুষ।

 

হতাহতরা সবাই অটোরিকশার যাত্রী। আহতদের নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

স্থানীয়রা জানায়, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর পাশে খাদে পড়ে যায়। এ সময় সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।

সূূুত্র:এনটিভি