জাতীয়

কল্যাণপুরে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

নিউজ ডেস্ক৪ নভেম্বর ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউ ডেস্ক:

রাজধানীর কল্যাণপুরে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে ৮টায় কল্যাণপুরের উত্তরপাড়ার নবাবের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন।