সদ্য প্রকাশিত
হঠাৎ ঘুরে দাঁড়াল স্বর্ণ, সপ্তাহের ব্যবধানে বাড়ল যত ডিসেম্বর ঘিরে বিএনপির বিশেষ টিম, দায়িত্বে যারা গণতন্ত্রের স্থায়ী সুরাহা না হওয়ায় বারবার ফ্যাসিবাদ ফিরে এসেছে শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহত টমাসের বন্ধু আহত নাজমুল রাজশাহীতে আটক ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন রাজশাহীতে বাল্য বিয়ে: প্রাথমিকের গণ্ডি পার না হতেই বিয়ের পিঁড়িতে শিশু-কিশোরীরা পাবনায় ছাত্রদলের মিছিলে হামলা, ৫ জন গুলিবিদ্ধ রাজশাহীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার শহরের প্রতিনিধিরা পবায় বায়োগ্যাস প্রযুক্তির প্রসারে ১০ উদ্যোক্তাকে ঋণ আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়
বগুড়া

করতোয়া নদীতে পানি বৃদ্ধিতে মাছ ধরার মহোৎসব

নিউজ ডেস্ক১২ জুলাই ২০১৯১ মিনিট পড়া
করতোয়া নদীতে পানি বৃদ্ধিতে মাছ ধরার মহোৎসব

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শেরপুরের করতোয়া নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় মাছ ধরার মহোৎসবে মেতেছেন নদী পাড়ের মানুষ। বাঁধ ভাঙা এ আনন্দে সামিল হতে সবাই বিভিন্ন ধনের জাল নিয়ে নেমে পড়েছেন নদীতে। জানা যায়, শেরপুর উপজেলার মধ্য দিয়ে বয়ে যাওয়া করতোয়া নদী দীর্ঘদিন পানিশূন্য ছিল।

দখলবাজরা নদী দখল করে বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান গড়েছে আর নদী পাড়ের মানুষ নদীতে বিভিন্ন ধরনের ফসলের চাষ করেছেন এতোদিন। আর এ কারণে নব্যতা হারিয়েছিল এ করতোয়া নদী। দীর্ঘদিন পর প্রবল বর্ষণে যৌবন ফিরে পেয়েছে করতোয়া নদী। নদী উপচে পানি উঠেছে চরের মধ্যে।

দীর্ঘদিন পর নদীতে এমন পানি দেখে ঘরে থাকতে পারেননি কেউ। সবাই হুমড়ি খেয়ে পড়েছেন নদীর বুকে। যার যা কিছু আছে তাই নিয়ে মাছ ধরার মহোৎসবে মেতেছেন। উপজেলার ফুলবাড়ি ঘাটপার, বান্নিঘাট, শেরুয়া দহপাড়া, মির্জাপুরের কুনিঘাট, খানপুরের কয়েরখালি এলাকায় গিয়ে দেখা যায় এমন মাছ ধরার চিত্র।

কুনিঘাট এলাকার বেলাল আজিমুদ্দিন ও ফজলু বলেন, করতোয়া নদীতে পানি দেখে আমরা খুবই আনন্দিত। অনেকদিন পর নদীতে মাছ ধরতে পেরে আমাদের খুব ভালো লাগছে। করতোয়া নদী যেন সারা জীবন এমনি যৌবনা থাকে এ কামনাই করছি।

এছাড়া করতোয়া নদী যেন অবৈধ দখলমুক্ত থাকে সেজন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।