সিল্কসিটিনিউজ ডেস্ক :
আগাছা হিসেবে পরিচিত এই জলজ উদ্ভিদটিকে অপছন্দ করেন অনেকেই। নদী, পুকুর ও খাল-বিল দখল করে নিতে ওস্তাদ এই কচুরিপানা। কিন্তু অবাক করা বিষয়, এই উদ্ভিদের ফুল ও পাতায় লুকিয়ে আছে এমন কিছু গুণ, যা আয়ুর্বেদে বহুদিন ধরেই ব্যবহৃত হচ্ছে নানা রোগ সারাতে।
পুকুর-নদীতে সহজে জন্মানো এই উদ্ভিদ যদিও প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতিকর।

গবেষণায় দেখা গেছে, যেসব জলাশয়ে এই গাছ জন্মায়, সেখানে জলজ প্রাণীর বেঁচে থাকার সম্ভাবনা অনেক কমে যায়।
এরা জলাশয়ের উপরিভাগ ঢেকে ফেলে, অক্সিজেন কমিয়ে দেয়, ফলে মাছ, শামুক, ব্যাঙ—সবাই বিপন্ন হয়ে পড়ে। এ ছাড়া এটি পানির মান নষ্ট করে এবং দূষণ বাড়ায়। ফলে গোটা ইকোসিস্টেমের ভারসাম্য বিঘ্নিত হয়।
কিন্তু কচুরিপানার ফুলের গুণাগুণগুলো জানলে চমকে যাবেন! মনে হবে এতদিন জানতেন না কেন! চলুন, তাহলে জেনে নেওয়া যাক।
সব ভয়াবহ দিকের পরেও কচুরিপানার শরীরে লুকিয়ে আছে আশ্চর্য নিরাময়ের ক্ষমতা। আয়ুর্বেদে বহু আগে থেকেই একে চিকিৎসাগুণসম্পন্ন উদ্ভিদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর পাতায় রয়েছে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল গুণ, যা ত্বক ও শরীরের নানা সংক্রমণ প্রতিরোধে সাহায্য করে।
এ ছাড়া এই গাছ অ্যান্টি-অক্সিডেন্ট, অ্যান্টি-এজিং এবং অ্যান্টি-ক্যান্সার উপাদানে সমৃদ্ধ, যা মানবদেহে নানা উপকারে আসে। গবেষণায় দেখা গেছে, এতে কাজু ও বাদামের থেকেও বেশি পুষ্টিগুণ রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, কচুরিপানা সেবন উচ্চ রক্তচাপ, বাত, ব্রংকাইটিস, মূত্রসংক্রান্ত সমস্যা, দাঁতের ব্যথা ও স্কার্ভি নিয়ন্ত্রণে সাহায্য করে। এর মধ্যে থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে, হৃদযন্ত্রের স্থিতি বজায় রাখতে এবং রক্তনালির সুস্থতায় সাহায্য করে।
এর অ্যান্টি-অক্সিডেন্ট গুণ শরীরে খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে এবং হজমের সমস্যায় উপকার দেয়।
যাদের ডায়রিয়া বা গ্যাসের সমস্যা রয়েছে, তাদের জন্য জলকচুর ফল বা শুঁটি খুবই কার্যকর বলে মনে করা হয়। গলা ব্যথা, ফোলা বা সংক্রমণের সময় এর পাতা দিয়ে তৈরি গরম নির্যাস পান করলে আরাম পাওয়া যায়।
আয়ুর্বেদে কচুরিপানাকে যৌন রোগের চিকিৎসাতেও ব্যবহার করা হয়। পাতায় থাকা পুষ্টিগুণ শরীরকে নবজীবন দেয়, শক্তি বাড়ায় এবং ক্লান্তি দূর করে। পাতা বা ডাঁটার ছাই ত্বকে লাগালে চুলকানি, র্যাশ বা অন্যান্য ত্বকের রোগে উপকার পাওয়া যায়। এমনকি এর অ্যান্টি-অক্সিডেন্ট গুণ সূর্যের অতিবেগুনি রশ্মি থেকেও ত্বককে সুরক্ষা দেয়।
সূত্র : নিউজ ১৮









