জাতীয়

ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই : প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক২১ মার্চ ২০২৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থণা করি, যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি।

আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা। এসময় সবাইকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, এই ঈদে আল্লাহর কাছে প্রার্থণা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। জনগণ যে দেশ দেখতে চায় সেই দেশ গড়তে কাজ করবে সরকার। ৭১ এবং ২৪ এ যারা শহীদ হয়েছে শ্রদ্ধার সঙ্গে তাঁদের স্মরণ করছি। প্রত্যাশিত দেশ গড়তে সবার সহযোগিতা কামনা করছি।