সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি সিপিবি, লিখিত বক্তব্য পাঠিয়েছে

নিউজ ডেস্ক১১ সেপ্টেম্বর ২০২৫১ মিনিট পড়া
ঐকমত্য কমিশনের সংলাপে যায়নি সিপিবি, লিখিত বক্তব্য পাঠিয়েছে

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে অংশ নেয়নি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। সিপিবির পক্ষ থেকে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে লিখিত মতামত পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সংলাপ শুরু হয়। সংলাপে অনুপস্থিতির বিষয় সিপিবি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স লিখিতভাবে জানিয়েছেন, সনদ বাস্তবায়নে আমাদের সুনির্দিষ্ট মতামত একাধিকবার আলোচনায় ও লিখিতভাবে জানিয়েছি।

ওগুলো আমাদের চূড়ান্ত মতামত। আমাদের পার্টির কংগ্রেস (জাতীয় সম্মেলন) আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর। ১১ সেপ্টেম্বর থেকে আমাদের পার্টির প্রেসিডিয়াম ও কেন্দ্রীয় কমিটির সভা চলবে।
কংগ্রেস প্রস্তুতি সম্পন্নের জন্য এই সভা খুবই গুরুত্বপূর্ণ।

ওই সভা ও কংগ্রেস প্রস্তুতির কাজে আমাদের কেন্দ্রীয় কমিটির সবাই ব্যস্ত। তাই আমাদের পক্ষে উল্লেখিত সভায় উপস্থিত থাকা সম্ভব হচ্ছে না। আশা করি আমাদের পূর্বের বক্তব্য বিবেচনা করা হবে। সেক্ষেত্রে ঐকমত্য বলতে, যেসব বিষয় সব দল একমত হয়েছে সেগুলোকে বিবেচনা করতে হবে।
এগুলো বাস্তবায়নে এখনকার আইন পারমিট করলে সেগুলো বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

যেসব প্রস্তাব বাস্তবায়ন করার জন্য সংবিধান সংশোধন দরকার সেগুলো আগামী নির্বাচিত জাতীয় সংসদের জন্য রেখে দেওয়া দরকার হলে মনে করি।