রাজশাহীর খবর

এমপি এনামুলের দ্বিতীয় স্ত্রী লিজার এবার রহস্যেঘেরা ফেসবুক পোস্ট

নিউজ ডেস্ক২০ জুন ২০২০২ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

সব সমস্যার সমাধান হয়ে গেছে বলে দাবি করেছেন রাজশাহী-৪ আসনের এমপি এনামুলের দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তার লিজা। শনিবার সকাল ছয়টার দিকে তিনি তার ফেসবুকে এ মন্তব্য করেন। হঠাৎ তার এ মন্তব্য নিয়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে।

লিজা তার ফেসবুক পোস্টে লেখেন, আমাদের মধ্যে সব সমস্যার সমাধান হয়ে গেসে। দেশবাসীর কাছে দোয়া চাই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমার প্রিয় গণমাধ্যমকর্মী ভাইদের কাছে অনুরোধ করছি, আপনারা আর নিউজ করবেন না। এতোদিন আপনারা আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করেছেন, সেই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ।’

তবে আগের দিন রাতেই এ প্রতিবেদকের কাছে ম্যাসেঞ্জারে লিজা লিখেন, ‘আমি যদি আত্মহত্যা করি অথবা আমাকে যদি মেরে ফেলা হয় অথবা পুলিশ দিয়ে তুলে নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলা হয় এর জন্য দায়ী থাকবে এনামুল হক।’

ফলে শনিবার সকালে লিজার এই পোস্ট ঘিরে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি জানতে তার সঙ্গে কথা বলার জন্য ফেসবুক ম্যাসেঞ্জারে বার বার চেষ্টা করা হয়। তবে কোনো উত্তর পাওয়া যায়নি।

এর আগে লিজা গত ১৮ মে এমপি এনামুলের সঙ্গে তার অন্তরঙ্গ ছবি ফেসবুকে পোস্ট করে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করে আলোচনায় আসেন। এ নিয়ে সিল্কসিটিনিউজে প্রথম সংবাদ প্রকাশ হলে তোলপাড় শুরু হয়।

এরপর বিভিন্ন সময়ে আরো বেশকিছু ছবি দিয়ে এবং এনামুলের বিভিন্ন অভিযোগ তুলে আলোচনার জন্ম দেন লিজা। এরই ফলে লিজার বিরুদ্ধে এনামুলের হয়ে বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ আইসিটি আইনে এবং চাঁদাবাজির অভিযোগে মামলাও করেন।

এছাড়াও লিজাকে হয়রানি করতে দায়ের করা হয় আরও কয়েকটি মামলা। এসব মামলায় লিজা পলাতক রয়েছেন বলেও দাবি করেন তিনি।

এদিকে এমপি এনামুল দাবি করেন, লিজাকে তিনি বিয়ে করেছিলেন। তবে লিজা খারাপ মেয়ে। তাই তার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। তিনি দেনমহোরও পরিশোধ করে দিয়েছেন।

স/আর

 

ট্যাগ: