
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী ৩ আসনের (পবা-মোহনপুর) এমপি আয়েন উদ্দিনের ফেসবুকে এক নারী অশ্লীল ছবি দেখা গেছে। ফেসবুকের মাই ডে স্টোরি গ্যালারিতে ওই অশ্লীল ছবিটি আজকে সকাল থেকে ভেসে ওঠে। এ নিয়ে ব্যাপক সমালোচনা মুখে পড়েন এমপি আয়েন উদ্দিন।

তবে এমপির ফেসবুক আইডি হ্যাক হয়ে কে বা কারা অশ্লীল ছবি প্রচার করছে বলে দাবি করেছেন তার ব্যক্তিগত সহকারী ইকবাল হোসেন।
এমপি আয়েনের ফেসবুকের মাই ডে স্টোরিতে দেখা যায়, একজন বিবস্ত্র নারী বসে আছেন পেছনের দিকে শরীর রেখে। অশ্লীল এই ছবিটি ফেসবুকে ভেসে ওঠার পরে এমপি আয়েন উদ্দিনকে নানা সমালোচনার জন্ম দেয়। তার মত দায়িত্ববান ব্যক্তির ফেসবুক কিভাবে এ ধরনের ছবি আসে, সেটি নিয়ে শুরু হয় নানা গুঞ্জন। তবে দুপুরে তার ব্যক্তিগত সরকারি ইকবাল হোসেন ফেসবুকে পোস্ট করে লিখেন, এমপি আয়েন উদ্দিনের ফেসবুক টি হ্যাক হয়েছে।








