রাজশাহী

এবার মোহনপুরে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

নিউজ ডেস্ক১৮ আগস্ট ২০২৫১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক:

এবার রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে
ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে কৃষকের আত্মহত্যা করেছেন। তার পিতার নাম লুকমান আলী। আজ সোমবার সকালে নিজ পান বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬/৭ লাখ টাকা ঋণ নেন। সেই চাপে আজ সকাল সাড়ে ৬ টায় নিজ পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তানসহ স্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন।