সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজনীতি

এজাজের অপকর্মের দায় কি আসিফ এড়াতে পারবেন— প্রশ্ন জুলকারনাইন সায়েরের

নিউজ ডেস্ক১০ ফেব্রুয়ারি ২০২৬২ মিনিট পড়া
এজাজের অপকর্মের দায় কি আসিফ এড়াতে পারবেন— প্রশ্ন জুলকারনাইন সায়েরের

সিল্কসিটিনিউজ ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠার পর তাকে সরিয়ে দিয়েছে সরকার। গত বছর তাকে নিয়োগের জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় মোহাম্মদ এজাজকে সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এটা নিয়ে প্রশ্ন তুলেছেন আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের।

সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত বিএনপির সুপারিশের ভিত্তিতে হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

যদি এই অভিযোগ সঠিক হয়ে থাকে তাহলে অবশ্যই তা খতিয়ে দেখা উচিত।’

‘পাশাপাশি এটাও জানা জরুরি যে, গতবছর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে থাকার সময় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর এর নেতা মোহাম্মদ এজাজকে কেন বা কী কারণে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক পদের জন্যে সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে চিঠি লিখেছিলেন (সংযুক্ত চিঠিটি দেখুন)?’

তিনি বলেন, ‘এক বছরের কম সময়ের মধ‍্যে আসিফের সরাসরি সুপারিশে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নানান অনিয়ম, দুর্নীতি ও ঘুষ গ্রহণের অভিযোগ সামনে এসেছে। বিষয়টি এতটাই প্রকট আকার ধারণ করেছে যে, দেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) এজাজের এসব অপকর্মের বিষয়ে তদন্তে নেমেছে। শুধু তাই নয়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মোহাম্মদ এজাজের দেশত্যাগে নিষেধাজ্ঞা পর্যন্ত দিয়েছে আদালত।
’

‘আরো জানতে ইচ্ছুক যে, ঠিক কী কারণে মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য সুপারিশ করেছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া? এজাজকে সে কিভাবে চিনতো? আপনি নিশ্চই যাকে-তাকে গুরুত্বপূর্ণ সরকারি পদে বসানোর জন্যে সুপারিশ করে চিঠি লিখবেন না? এজাজের এ সকল অপকর্মের দায় কি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কোনোভাবে এড়াতে পারবেন?