ছবিঘর

এখন নিজেকে তৈরি করছি

নিউজ ডেস্ক১৮ ফেব্রুয়ারি ২০২৬৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

থা কেটে কেটে যাচ্ছে। আপনি কি ঢাকার বাইরে?

হ্যাঁ। তিন দিন আগে বরিশালে এসেছি।

এখানে আদিফ হাসান ভাইয়ের ‘প্রেম আমার’ নাটকের সিক্যুয়ালে অভিনয় করছি। আগের কিস্তির মতো এখানেও আমার সঙ্গে অভিনয় করছেন আরশ খান। আরো এক দিন শুটিং করব আমরা।

‘প্রেম আমার’ তো আপনার প্রথম নাটক?

হ্যাঁ।

এই নাটকে দর্শক আমাকে দারুণ পছন্দ করেছেন। মাত্র এক মাসে এক কোটি বিশ লাখের মতো ভিউ এসেছে ইউটিউবে। মন্তব্যের ঘরে গেলে দেখবেন শুরু থেকেই দ্বিতীয় কিস্তির কথা বলেছেন দর্শক। আমাকে, আরশ ভাইকে এবং নির্মাতা আদিফ ভাইকে ট্যাগও করেছেন তারা।

 

ভালোবাসা দিবসে এসেছে ‘গল্পটা প্রেমের’। এটার জন্য কেমন সাড়া পাচ্ছেন?

এটাও দর্শক খুব পছন্দ করেছেন। এই নাটকের সিক্যুয়ালও চাইছেন দর্শক। শুধু তাই নয়, নির্মাতা রাইসুল তমাল ভাই সিক্যুয়াল করার প্রস্তুতি নিচ্ছেন বলেও শুনেছি। দুই দিনে নাটকটি প্রায় বিশ লাখবার দেখা হয়েছে।

এ পর্যন্ত যে তিনটি নাটক করেছেন, সবগুলোই আরশ খানের সঙ্গে। সহঅভিনেতা হিসেবে আরশ কেমন?

এক কথায় দুর্দান্ত। আরশ মেধাবী অভিনেতা—সেটা আগেই জানতাম। তবে সহকর্মী হিসেবে কেমন সেটা জানলাম কাজ করতে এসে। ইউনিটে সব সময় হাসিখুশি থাকেন। আমাকে নাটকের দৃশ্য বোঝাতেও সাহায্য করেন। আমি খুব কমফোর্ট ফিল করি তার সঙ্গে কাজ করতে।

 

তিনটি নাটকই প্রেমের। একঘেয়েমি লাগবে না দর্শকের?

এখন পর্যন্ত তো সবাই পছন্দ করছেন। তাছাড়া আমি তো অভিনেত্রী, নির্মাতারা যে গল্প আনেন সেখান থেকেই তো বেছে নিতে হয়। ক্যারিয়ারও বেশি দিনের নয় যে অনেক নির্মাতা আমাকে চেনেন। তবে আমি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে চাই। যদি প্রস্তাব আসে নিজেকে প্রমাণ করার আমি লুফে নেব। অপেক্ষায় আছি।

 

ওয়েব সিরিজ ‘আঁতকা’য় সুযোগ পেয়েছিলেন কিভাবে?

আরাফাত মহসিন নিধি ভাইয়ের সঙ্গে আগে থেকে পরিচয় ছিল। এর আগে তাঁর পরিচালনায় ওভিসি ও টিভিসি করেছি। সেদিক থেকে ভাই আমার সম্পর্কে একটা ধারণা রেখেছিলেন। যখন ‘আঁতকা’ করবেন ভাবলেন তখনই আমাকে ডাকেন। অভিনয়ে আসা তো দূরে থাক, কখনো ওভিসি-টিভিসি করব সেটাও ভাবিনি। মডেলিংয়ে যখন মানুষ পছন্দ করতে শুরু করল তখন নিজের মধ্যে আত্মবিশ্বাস এলো। নিধি ভাইয়ের ডাকে সাড়া দিয়ে ‘আঁতকা’ করলাম। এরপর তো জানেন, ফেসবুকের বিভিন্ন গ্রুপে আমার অভিনয় নিয়ে সবাই লেখালেখি করলেন, প্রশংসা করলেন। ‘আঁতকা’র পরই কিন্তু আমাকে অনেকে চিনেছে।

 

নিজেকে বড় পর্দায় দেখার ইচ্ছা আছে?

ইচ্ছাটা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে মনে। সেই লক্ষ্যে এখন নিজেকে তৈরি করছি। বড় পর্দায় শুধু অভিনয় নয়, নাচ-মারপিটসহ আরো অনেক বিষয় থাকে। সেগুলোও আয়ত্ত করার চেষ্টা করছি। যখন নিজের কাছে ফিট মনে হবে তখনই ঘোষণা দেব।

 

সামনে রোজার ঈদ। নিশ্চয়ই আরো নাটক করছেন?

না। আপাতত ‘প্রেম আমার ২’ করছি। আরো কিছু নাটকের প্রস্তাব আছে। বরিশাল থেকে ঢাকায় ফিরে গল্প পড়ব। যদি ভালো লাগে তাহলে হয়তো কয়েকটা করব।