সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
আন্তর্জাতিক

এক বছরে ২৬ শিক্ষার্থীকে হত্যা, হামলার শিকার ৯০ হাজার

নিউজ ডেস্ক১ মার্চ ২০১৭১ মিনিট পড়া
এক বছরে ২৬ শিক্ষার্থীকে হত্যা, হামলার শিকার ৯০ হাজার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

২০১৬ সালে ইসরায়েলি বাহিনী অন্তত ২৬ ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে। ওই বাহিনীর গ্রেফতার বা লাঞ্ছনার শিকার হয়েছে ৮৯ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এছাড়া ৫ হাজার ৫২৮ জন শিক্ষক ও অন্যান্য কর্মজীবীও লাঞ্ছনার শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর  এই খবর দিয়েছে। ফিলিস্তিন সরকার সূত্রে দমনপীড়নের এই পরিসংখ্যান তুলে ধরেছে তারা।

 

দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের করা ওই জরিপভিত্তিক এই প্রতিবেদনকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়;  হামলা, খুন, গ্রেফতার ও আটকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর কাছে প্রাণ হারিয়েছেন ২৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। এছাড়া আহত হয়েছেন ১৮১০ জন শিক্ষার্থী ও ১০১জন শিক্ষক। পশ্চিম তীরে গ্রেফতার করা হয়েছে ১৯৮জনকে।

 

প্রতিবেদনে আরো বলা হয়, ১৬২টি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। কখনো অভিযান, কখনোবা রাবাল বুলেট ও গ্যাস নিক্ষেপ করা হয় স্কুলগুলোতে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ৫১ জন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা ইসরায়েলি চেকপোস্টের কারণে দেরী করে স্কুলে আসেন। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪ হাজার ৮৭৮টি ক্লাস। ২০১৬ সালে সাতজন শিক্ষার্থীকে গৃহবন্দি রাখা হয়।

 

প্রতিবেদন প্রকাশের পর সকল জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোকে এই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানায় প্যালেস্টাইনের শিক্ষা মন্ত্রণালয়।

সূত্র: বাংলা ট্রিবিউন